ঢাকা | বুধবার
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের শপথ

বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ নেন।

শুক্রবার ডেপুটি সেক্রেটারি অব স্টেট মাইকেল আর. ম্যাকফল তাকে শপথবাক্য পাঠ করান।

শপথ নেওয়ার পর রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, “আমি বাংলাদেশে ফিরে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। এটি এমন একটি দেশ যা আমি ভালোভাবে জানি। আমি ঢাকায় দূতাবাসের শক্তিশালী দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত। আমাদের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করা, প্রেসিডেন্ট ট্রাম্পের এজেন্ডা এগিয়ে নেওয়া এবং প্রতিদিন নিরলস পরিশ্রম করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধিশালী করা।

নতুন রাষ্ট্রদূত আগামী ১২ জানুয়ারি ঢাকায় মার্কিন দূতাবাসে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন