ঢাকা | মঙ্গলবার
৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমতাধর পাসপোর্টের তালিকায় বাংলাদেশের উন্নতি

বিশ্বের ক্ষমতাধর পাসপোর্টের তালিকায় এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক নাগরিকত্ব ও পরিকল্পনা বিষয়ক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স এর প্রকাশিত র‌্যাংকিংয়ে এ তথ্য উঠে এসেছে। প্রকাশিত এই প্রতিবেদনে এক ধাপ এগিয়ে এখন বাংলাদেশের অবস্থান ৯৮ তে।

র‌্যাংকিংয়ে উন্নতি হলেও বাংলাদেশকে ‘ভিসা ফ্রি’ সুবিধা দেয়া দেশের সংখ্যা রয়েছে একই। বাংলাদেশি পাসপোর্ট দিয়ে বিশ্বের ৪১টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যায়। এশিয়ার মধ্যে ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা ও পূর্ব তিমুর এ বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই প্রবেশ করা যায়। এছাড়া আফ্রিকার ১৬টি, ওশেনিয়া অঞ্চলের ৭টি ও ক্যারিবীয় অঞ্চলের ১২টি দেশে বাংলাদেশের পাসপোর্টে ‘ভিসা ফ্রি’ সুবিধা রয়েছে।

সম্প্রতি ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বের ১১৯তম দেশ হিসেবে বাংলাদেশে ই-পাসপোর্ট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। ই-পাসপোর্টের কারণে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হবে বলে ধারণা বিশেষজ্ঞদের।

সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেন, পাসপোর্টের মাধ্যমে পরোক্ষভাবে নাগরিকত্বের মূল্যায়নই করা হয়। এই র‌্যাংকিংয়ের মাধ্যমে জানা যায়, আপনার দেশ সম্পর্কে বা আপনার পাসপোর্ট সম্পর্কে তাদের মূল্যায়নটা কী। পাসপোর্টের এ র‌্যাংকিংটা দেশের অর্থনীতি, শাসন ব্যবস্থা ও দেশের মানুষের অবস্থাসহ অনেক বিষয় বিবেচনা করে তৈরি করা হয়।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন