ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের সম্মানে সাজছে ৩০০ ফিটের বিশাল মঞ্চ

বিএনপি দেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে বিশাল সংবর্ধনা আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। এর অংশ হিসেবে ৩০০ ফিট এলাকা জুড়ে সংবর্ধনা মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুর থেকে বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী এই সড়কের অংশটি দিয়ে মঞ্চ নির্মাণ কার্যক্রম শুরু করা হয়। কমিটির সদস্যরা দ্রুত কাজ শেষ করতে দিনরাত পরিশ্রম করছেন।

বিএনপি নেতারা জানান, দেশের মানুষ অধীর আগ্রহে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছেন। ২৫ ডিসেম্বর তিনি বনানী-কাকলী হয়ে ৩০০ ফিট এলাকায় পৌঁছে উপস্থিত জনতার সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেবেন।

এদিকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতিও মিলেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঐতিহাসিক প্রত্যাবর্তন উপলক্ষে লিখিত অনুমতি প্রদান করা হয়েছেরোববার রাত সাড়ে ৮টায় কমিশনারের পক্ষ থেকে অনুমতিপত্র বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে পাঠানো হয়েছে

উল্লেখ্য, প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তারেক রহমান। তিনি বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

সংবাদটি শেয়ার করুন