ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হাদির স্বাস্থ্যের উন্নতি: সিঙ্গাপুর থেকে সুখবর দিলেন তার ভাই

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন তার বড় ভাই ওমর ফারুক। সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের বরাতে তিনি জানান, হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট এখন স্বাভাবিক রয়েছে। আগের তুলনায় তার হৃদপিণ্ডের কার্যক্ষমতাও বেড়েছে, এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সূত্র জানায়, সিঙ্গাপুরে নেওয়ার সময় হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে। বিমানবন্দর থেকে তাকে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় এবং চিকিৎসা শুরু করা হয়। ওমর ফারুক বলেন, চিকিৎসকরা তাকে স‍্যালাইনের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন এবং দুই ঘণ্টা পর্যবেক্ষণে রাখেন। এরপর হাদি চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন, শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয় এবং হৃদপিণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি পায়।

ওমর ফারুক আরও জানান, হাদির স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল হলে তার জন্য সব গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত পরীক্ষা সোমবার রাতেই (বাংলাদেশ সময় রাত ২টা পর্যন্ত) সম্পন্ন করা হয়তাকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে এবং চিকিৎসকরা মঙ্গলবার দুপুর পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে রাখবেন। এর আগে হাদিকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন