ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

একাত্তরের শত্রুদের ‘সূর্যসন্তান’ বলা জাতির জন্য অপমান: মির্জা আব্বাস

গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে ‘সূর্যসন্তান’ আখ্যা দিয়ে জামায়াতে ইসলামী মুক্তিযোদ্ধাদের চূড়ান্তভাবে অপমান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, একাত্তরে যেমন জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল, এখনো তারা একই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না। যারা একাত্তরে দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের সূর্যসন্তান বলা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি চরম অবমাননা।’ তিনি আরও বলেন, জামায়াতের এই বক্তব্য প্রমাণ করে যে তারা আজও স্বাধীনতার চেতনা থেকে দূরে অবস্থান করছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে তারা আশাবাদী। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত হলেই গণতন্ত্রের প্রকৃত বিজয় সম্ভব।

সংবাদটি শেয়ার করুন