ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৫০ জন প্রার্থী হ’ত্যা’র মিশনে আ.লীগ: রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, আওয়ামী লীগ একটি পরিকল্পনা নিয়ে প্রায় ৫০ জন প্রার্থীকে হত্যা করার চেষ্টা শুরু করেছে।

তিনি বলেন, একজন বিপ্লবী যোদ্ধা ও বলিষ্ঠ কণ্ঠধারী নেতা, যিনি আওয়ামী ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছিলেন, ওসমান হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি চালানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা যায়নি।

সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষনা করেছেন, আসামিদের চিহ্নিত করলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

এ প্রশ্ন উত্থাপন করে তিনি বলেন, তাহলে সরকারের গোয়েন্দা সংস্থা, পুলিশ, র‍্যাব ও যৌথ বাহিনী কী করছে। তিনি দাবি করেন, ফ্যাসিবাদের দোসরদের ধরার জন্য ‘অপারেশন ডেভিল হান্ট ২’ ঘোষণা করা উচিত।

রাশেদ খান আরও বলেন, সরকারের অযোগ্যতা, অদক্ষতা এবং উপদেষ্টাদের মধ্যে সমন্বয়হীনতা দেশকে পিছিয়ে দিয়েছে। তিনি বলেন, সরকারি কর্তৃপক্ষের প্রতিশ্রুতি ছিল, তারা একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলবে, যেখানে প্রতিষ্ঠানগুলো সংস্কারপ্রাপ্ত হবেকিন্তু বাস্তবে সেটি দেখা যায়নি

তিনি স্বাধীনতার লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী এখনও একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি উল্লেখ করে বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়নি।

রাশেদ খান অভিযোগ করেন, যারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করেছে, তারা মূলত গণতন্ত্রকে হত্যা করেছে। তিনি বলেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষুণ্ণ করেছে এবং জনগণের মৌলিক অধিকার ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।

সংবাদটি শেয়ার করুন