রাজধানীতে তিন দলের নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আনুষ্ঠানিকভাবে এই জোটের উদ্বোধন করা হবে। নতুন জোট গঠনের অংশীদার হিসেবে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন এবং নতুন রাজনৈতিক বিন্যাস তৈরির লক্ষ্যে “রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য” ঘোষণা করা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, সংবাদ সম্মেলনে তিন দলের নেতারা উপস্থিত থাকবেন, তবে জোটে আরও কোন দল যুক্ত হচ্ছে তা এখনও প্রকাশ করা হয়নি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনও একই তথ্য নিশ্চিত করেছেন।




