ঢাকা | মঙ্গলবার
৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে রেলযোগাযোগ বন্ধ

ময়মনসিংহের ত্রিশালে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে বন্ধ রয়েছে। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ। রোববার (২৯ ডিসেম্বর) দুপুর সোয়া একটার দিকে উপজেলার ধলা স্টেশনের আউটার এলাকায় ঘটনাটি ঘটে।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিজ শিকদার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি ধলা রেলওয়ে স্টেশনের আউটারের এলাকায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীনা এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে ধলা স্টেশনে নিয়ে লাইন ক্লিয়ার করা হবে। পরে রিলিফ ইঞ্জিন আসলে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্য ছেড়ে যাবে। সব মিলিয়ে বিকেলের মধ্যে আবারও চালু হবে বলে আশা করা যায়।

আনন্দবাজার আরবি

সংবাদটি শেয়ার করুন