ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার নতুন প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করলেন পুতিন

রাশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে মিখাইল মিশুস্তিনকে মনোনীত করেছেন পুতিন। রাশিয়ায় পুরো সরকারের পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন তিনি।

তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভকেই দায়িত্ব পালন করে যাওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। গত বুধবার রাতে তিনি পার্লামেন্টে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়ানোর প্রস্তাব দেন তিনি।

আরও পড়ুনঃচীন – আমেরিকা বাণিজ্য চুক্তি স্বাক্ষর

এই ব্যাপারে বর্তমান প্রধানমন্ত্রী দিমিত্রি বলেন, সরকারের ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে প্রেসিডেন্টের ক্ষমতা পার্লামেন্টে হস্তান্তর করা হবে। এছাড়া, সরকার সংবিধানের পরিবর্তনের সাথে মানিয়ে নিতেই পদত্যাগ করেছে।

আনন্দবাজার/এইচ.এস.কে

 

 

সংবাদটি শেয়ার করুন