জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের -জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপিত হচ্ছে নানা কর্মসূচিতে।
গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে- আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
এ উপলক্ষে আজ (রবিবার) জয়পুরহাট কালেক্টরেট বিদ্যানিকেতনে- দিনব্যাপী গৃহীত কর্মসূচির মধ্যে সকাল ১০টায় প্রথমে আলোচনা সভা শুরু হয় ।

অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন – জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন – জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্ডল, সহ-সভাপতি অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী- জিপি ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন।
আলোচনা সভার শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা। এর পর অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আনন্দবাজার/শহক




