ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট-শারজাহ সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ

সিলেট-শারজাহ সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সরাসরি সংযুক্ত আরব আমিরাতের শারজাহর উদ্দেশ্যে ছেড়ে যাবে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-২৫১)। মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টায় উদ্বোধনী ফ্লাইটের যাত্রীর সংখ্যা ১৬৪ জন।

‘ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা বাড়ায় নতুন নতুন রুটে ফ্লাইট চালু হচ্ছে। এরপর মদিনায় সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালুর চিন্তা-ভাবনা তাদের রয়েছে।’ বলে জানান বিমান বাংলাদেশের জেলা ব্যবস্থাপক মনসুর আহমেদ।

শারজাহ ফ্লাইট চালুর ফলে সিলেটের যাত্রীদের আর ঢাকায় গিয়ে ফ্লাইট ধরতে হবে না। এতে তাদের ভোগান্তি কমবে বলে জানান তিনি।

আগামীকাল (বুধবার) শারজাহমুখী ফ্লাইটটি পৌঁছাবে সেখানকার স্থানীয় সময় দিবাগত রাত ২টায়। ফিরতি ফ্লাইট শারজাহ থেকে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় ছেড়ে সিলেট এসে পৌঁছাবে বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে। এরপর সিলেট থেকে সকাল ১১টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে সকাল ১১টা ৪০ মিনিটে। ঢাকা থেকে সিলেট হয়ে শারজাহ রুটে সপ্তাহে প্রতি মঙ্গলবার একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমানবন্দরের সুযোগ-সুবিধা আগের চেয়ে অনেক বেড়েছে ফলে নতুন নতুন ফ্লাইট পরিচালনা করা যাচ্ছে। গত ২৪ অক্টোবর সিলেট থেকে সৌদি আরবের জেদ্দায় সরাসরি বিমানের ফ্লাইট চালু হয়।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন