আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় লিবিয়া থেকে ১৪৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) লিবিয়ার বাংলাদেশ দূতাবাস তাদের দেশে ফেরার এ তথ্য নিশ্চিত করে।
দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টায় আইওএম কর্তৃক ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে ১৪৩ বাংলাদেশিকে নিয়ে বৃহস্পতিবার ঢাকায় অবতরণ করে। অভিবাসীদের মধ্যে কয়েকজন অসুস্থ ও বিপদগ্রস্তও ছিলেন।
রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান দূতাবাস প্রাঙ্গণে প্রত্যাবর্তনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিদায় জানান। এ সময় তিনি ফ্লাইটটি পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং প্রত্যাবাসনকৃতদের অনুকূলে লিবিয়ার ইমিগ্রেশন অধিদপ্তর হতে বহির্গমন ভিসা প্রাপ্তিতে দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টার বিষয়টি তাদেরকে অবহিত করেন।
ফ্লাইটটি পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অভিবাসন অধিদপ্তরসহ আইওএমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আনন্দবাজার/কআ




