ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সাফ চ্যাম্পিয়নদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী

দেশে ফিরে সাফ চ্যাম্পিয়নদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী

এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের পুরস্কারের ঘোষণা দিলেন। নগদ অর্থ পুরস্কারসহ যেসব ফুটবলারের ঘর দরকার তাদের ঘর দেওয়ার ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী। এ জন্য প্রয়োজনীয় তথ্য নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরে শিরোপা জয়ী নারী ফুটবলারদের স্বয়ং পুরস্কৃত করবেন বলে জানা গেছে।

গতকাল বুধবার বাংলাদেশ দলের ও ২০২২ সালের সাফ মহিলা চ্য্যম্পিয়নশিপে সেরা গোলরক্ষক নির্বাচিত হওয়া রূপনা চাকমার জন্য বাড়ি তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন