ঢাকা | মঙ্গলবার
৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে ভয়াবহ আগুনে নিহত ১, দগ্ধ ৩২

কেরানীগঞ্জের ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুন লেগেছে। অগ্নিদগ্ধ অবস্থায় ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া গেছে। তাছাড়াও দগ্ধ হয়েছেন অন্তত ৩২ জন।

এ দুর্ঘটনা ঘটে বুধবার বিকেল ৪ টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় । আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে।  আগুন নিয়ন্ত্রণে আসে সন্ধ্যার পর।

উদ্ধারকারী মো. জাহিদ সাংবাদিকদের বলেন, আগুনে দগ্ধ হয়ে ৩২ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এদের মাঝে বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। দগ্ধের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন