ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কর্মসংস্থান মেলায় চাকরি পেলেন ২১৮ জন

কর্মসংস্থান মেলায় চাকরি পেলেন ২১৮ জন

পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মত সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরিতে অনুষ্ঠিত হলো কর্মসংস্থান মেলা।

গতকাল বৃহস্পতিবার কলাপাড়া উপজেলা পরিষদ মাঠে এ মেলার আয়োজন করেছে কারিতাস বাংলাদেশ। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহ্সান, কারিতাসের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী।

মেলায় ৪টি ট্রেডে তিন মাসের প্রশিক্ষণ সমাপ্তকারি উপজেলার ৮ ইউনিয়নের ৪৭৫ প্রশিক্ষণার্থীর মধ্যে থেকে ২১৮ জনকে চাকুরি প্রদান করে চাকুরিদাতা প্রতিষ্ঠান প্রাণ, আরএফএল, পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র, কুয়াকাটার বিভিন্ন আবাসিক হোটেল। অনুষ্ঠানে চাকুরি প্রত্যাশী প্রশিক্ষণার্থীসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন