ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সেরা আটে মিরাজ, সবার ওপরে সাকিব

সেরা আটে মিরাজ, সবার ওপরে সাকিবই

আইসিসি’র ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সেরা দশে উঠে গেলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু র‍্যাঙ্কিংয়ের সবার ওপরের জায়গাটা যথারীতি নিজের দখলেই রেখেছেন সাকিব আল হাসান।

বেশ কিছুদিন ধরেই ব্যাটে-বলে ঝলক দেখিয়ে যাচ্ছেন মিরাজ। দক্ষিণ আফ্রিকা সফরেও আলো ছড়িয়েছেন এই তারকা অলরাউন্ডার। এবার সেই নৈপুণ্যের পুরস্কার পেলেন তিনি। আইসিসি’র ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি হয়েছে তার। এই সুবাদে ২৩৫ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল হাতে স্পিন জাদু দেখিয়েছেন মিরাজ। ৬১ রান খরচ করে শিকার করেন ৪ উইকেট।

দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ৩৬ রানের ছোট্ট তবে কার্যকরী এক ইনিংস। এরপরে ৫৬ রান নিয়ে নেন এক উইকেট। এই পারফরম্যান্সেই ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে অবস্থান করছেন মিরাজ। সাথে বোলারদের বিভাগে আগের মতো সাতেই রয়েছেন তিনি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন